,

ইতালির সিসিলি দ্বীপে অভিবাসী বিরোধী স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রাক্কালে ১৫৮ শরণার্থী

news-image

সিসিলি দ্বীপে শুক্রবার সন্ধ্যায় একটি উদ্ধারকারী জাহাজ থেকে ১৫০ জনের বেশি শরণার্থীকে নামানো হয়েছে। এনজিও এসওএস মেডিটেরানি একথা জানিয়েছে। কট্টোর অভিবাসী বিরোধী লীগ নেতা ম্যাটেও সালভিনি ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দ্বীপটি সফরের মাত্র কয়েকদিন আগে এ ঘটনা ঘটল।

সংস্থাটি জানায়, ফরাসী এনজিওটির ভাড়া করা জাহাজ এ্যাকুয়ারিউস ১৫৮ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে নয় শিশু, ২৬ নারী ও ৩৬ অভিভাবকহীন শিশু রয়েছে। উদ্ধারকৃতদের সবাই পানিশুন্যতায় ভূগছে। তাদের ওপর নির্যাতন করা হয়েছে বলে মনে হচ্ছে।

শুক্রবার যৌথ উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী সালভিনি ইতালির জনগণের মাঝে যে শরণার্থী বিরোধী মনোভাব রয়েছে তা পুঁজি করে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। হাজার হাজার শরণার্থী ইতালিতে পাড়ি দেয়ায় জনগণের মাঝে শরণার্থী বিরোধী মনোভাব প্রকট হয়ে উঠেছে।

তার কট্টর ডানপন্থী দল মার্চ মাসের নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার শরণার্থীকে বহিষ্কার ও ইসলামের ‘ঝুঁকি’ থেকে দেশকে মুক্ত করবে বলে অঙ্গীকার করেছিলো। সালভিনি রোববারে দ্বীপে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা ম্যাক্রো রোতুনো বলেন, এই মুহূর্তে এটা বলা সম্ভব না।

তবে তিনি বলেন, ‘বিপুল সংখ্যক মানুষ যুদ্ধের কারণে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন। এদের আন্তর্জাতিক সহায়তা দরকার।’ ২০১৩ সাল থেকে প্রায় ৭ লাখ শরণার্থী ইতালি পাড়ি দিয়েছে। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর