,

উচ্চবর্ণের হিন্দুদের সামনে পা তুলে বসায় ৩ দলিত খুন!

news-image

অনলাইন ডেস্ক: ভারতে উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের উপর পা তুলে বসায় দলিত গ্রামে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। হামলাকারীদের তাণ্ডবে গুঁড়িয়ে গেছে কিছু ঘরবাড়ি। গত শুক্রবার দেশটির তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচনাথম গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের উপর পা তুলে বসে ছিলেন ৩ দলিত যুবক। সেখানে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের দুই হিন্দু। অভিযোগ, তাঁদের ‘অসম্মান’ করা হচ্ছে বলে দাবি করে ওই তিন যুবককে কটূক্তি করলে ঝগড়া বেধে যায় দু’পক্ষের। পরে চন্দ্রকুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই দলিত যুবকরা।

এই ঘটনার তিন দিন পর, সোমবার দলিত গ্রামে অস্ত্র নিয়ে চড়াও হয় ১৫ জনের বাহিনী। অভিযোগ মন্দিরের ঝামেলার পর থেকেই দলিতদের হুমকি দিচ্ছিলেন পাশের গ্রামের তেবর সম্প্রদায়ের কিছু মানুষ। তা নিয়ে থানায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। সোমবারের হামলার ছক কষেছিল চন্দ্রকুমারের ছেলেই। ওই দিন রাতে বন্ধুদের নিয়ে কাচনাথম গ্রামে হামলা চালান তিনি। হাসপাতালের পথে মৃত্যু হয় অরুমুগম ও শন্মুগনাথম নামে দু’জনের। মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রশেখর নামে আরও এক দলিতের। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজাজি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবার। শিবগঙ্গা ও মাদুরাইয়ের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরে তাঁদের দাবিদাওয়া মানার প্রতিশ্রুতি পেলে বিক্ষোভ তোলেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, কাচনাথম গ্রামে ৩০টি দলিত পরিবার ও পাঁচটি হিন্দু পরিবার থাকলেও বরাবরই কোণঠাসা দলিতরা। দলিতদের হাতে জমিজমা থাকলেও উচ্চবর্ণের হিন্দু পানি দিলে তবেই চাষবাস করতে পারেন তাঁরা। এমনকি, উচ্চবর্ণের গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও ব্যবস্থা নেয় না পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর