,

ইতালির বিপক্ষে ফ্রান্সের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক: আর কয়েকটা সূর্যোদয় কিংবা সূর্যাস্ত। তারপরই বিশ্বকাপের বাঁশি বাজবে রাশিয়ায়। চলছে বিশ্বকাপ মঞ্চ কাঁপানোর প্রস্তুতি। সেটা ভালোভাবেই সারল ফ্রান্স। প্রীতি ম্যাচে রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়া ইতালির সঙ্গে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ফরাসিরা।

ফ্রান্সের নিসে পুরো ম্যাচ দাপুটে ফুটবল খেলা ফ্রান্স প্রথমার্ধের অষ্টম মিনিটেই গোলের দেখা পায়। আঁতোয়ান গ্রিজমানের ফ্রি-কিক থেকে ভলি করেন কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপের ভলি ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আরকি! বল পেয়ে যান বার্সেলোনা তারকা স্যামুয়েল উমতিতি। ইতালির জালে বল জড়াতে বেগ পেতে হয়নি বার্সেলোনার এই ডিফেন্ডারকে। এরপর ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিজমান।

৩৬তম মিনিটে বোনুচ্চির গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় ইতালি। বালোতেল্লির ফ্রি-কিক আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন বোনুচ্চি।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন বাড়াতে পারত ফ্রান্স। ডেম্বেলের শট ইতালির ক্রসবারে লেগে ফিরে আসলে গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ফ্রান্স। এরপর ৬৫তম মিনিটে অবশ্য ডেম্বেলে গোল পান। অসাধারণ এক শটে গোল ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন ডেম্বেলে।

ফ্রান্সের একের পর এক আক্রমণে খেই হারিয়ে ফেলে ইতালি। কিছু সুযোগও হাতছাড়া করে ফ্রান্স।
পাল্টা আক্রমণে আক্রমণভাগের ব্যর্থতায় সুযোগ হারায় ইতালিও। এই যেমন ৬৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বালোতেল্লির হেড ঠিকানা খুঁজে না পেলে গোল পেতে ব্যর্থ হয় ইতালি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর