,

পশ্চিম তীরে নতুন ২০৭০ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলীকৃত পশ্চিম তীরে নতুন করে দুই হাজারের বেশি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইলি সংগঠন ‘পিস নাউ’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে মোট ১৪ হাজার ৫৪৫টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। ট্রাম্পের শপথ গ্রহণের সময় পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা ছিল ৪ হাজার ৪৭৬ ইউনিট। এ খবর দিয়েছে আল জাজিরা।

ইসরাইলি সংগঠন ‘পিস নাউ’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, এটা অনেকেই জানে যে একটা দ্বি-রাষ্ট্রীয় সমাধান সম্ভব হওয়ার জন্য ইসরাইলকে পশ্চিম তীরের বেশিরভাগ জায়গা থেকে সরে আসতে হবে। কিন্তু সরকার এই পুন-স্থাপনের রাজনৈতিক মূল্য অনবরত বাড়িয়েই চলেছে।

আন্তর্জাতিক আইনের অধীনে, দখলীকৃত অঞ্চলে বসতি স্থাপন অবৈধ। এই মাসের শুরুতে ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ডে বসতি নির্মাণের জন্য ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইসরাইলের নতুন বসতি স্থাপনের প্রতিক্রিয়ায় দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, নতুন বসতি স্থাপনের বিষয়ে প্রেসিডেন্ট তার অবস্থান আগেই স্পষ্ট করেছেন। আমরা সকল পক্ষকে শান্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি। কিন্তু ইসরাইলি সরকার বসতি স্থাপন করা অব্যাহত রেখেছে। এতে প্রমাণ হয় যে, তারা এমন একটি নীতিমালা মেনে চলছে যেটাতে প্রেসিডেন্টের উদ্বেগ বিবেচনা করেই এগুচ্ছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এটাকে স্বাগতম জানায়। প্রেসিডেন্ট পূর্বে বারবার যেমনটা বলেছেন যে, এই প্রশাসন ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি কার্যকরী শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর