,

আইপিএলে বেটিং কাণ্ডে সালমান খানের ভাই!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল বেটিং-কাণ্ডে এবার নাম জড়াল বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের। তদন্তের জন্য তাকে ডেকে পাঠিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার পুলিশ সোনু জালান নামের এক বুকিকে গ্রেফতার করে। জেরার মুখে সেই বুকি বেটিং কাণ্ডে আরবাজের জড়িত থাকার কথা জানায়। আদালতের নির্দেশানুযায়ী ২ জুন পর্যন্ত সোনুকে পুলিশি হেফাজতে রাখা হবে।

স্থানীয় পুলিশের অপরাধদমন শাখার সিনিয়র ইন্সপেক্টর প্রদীপ শর্মা সূত্রে ভারতের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘জালানের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ রয়েছে বলে আমাদের সন্দেহ। ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে জালানই দাউদের ডান হাত হিসাবে কাজ করে বলে আমাদের ধারণা। তা ছাড়া ওর সঙ্গে পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের যোগাযোগ রয়েছে। জেরার মুখে ও অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে স্বীকার করেছে। তা ছাড়া ভারতের প্রচুর হাইপ্রোফাইল লোকজনের সঙ্গেও ওর নিয়মিত যোগাযোগ ছিল।’

জানা গেছে, আইপিএলের এগারোতম সংস্করণে বেটিং করে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা লোকসান হয়েছে আরবাজের। সেই কারণে জালানের কাছ থেকে আরবাজ ক্রমাগত হুমকি ফোনও পাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর