,

সৌম্য-লিটন ফিরে গেছেন শুরুতেই

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবাধায় দেরাদুনে প্রস্তুতি ম্যাচটা শুরু হয়েছে দেরিতে । ছবি: প্রথম আলো
বৃষ্টিবাধায় দেরাদুনে প্রস্তুতি ম্যাচটা শুরু হয়েছে দেরিতে । ছবি: প্রথম আলো

দেরাদুনে আজ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টির বাধায় ম্যাচটি শুরু হয়েছে দেড় ঘণ্টা পর।

ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৮টায়। বৃষ্টিবাধায় সেটি শুরু হতে দেড় ঘণ্টা দেরি। রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচে কোনো ওভার কাটা যায়নি। টস জিতে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা যদিও ভালো হয়নি, দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস ফিরে গেছেন দ্রুতই।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য আফগানিস্তানের জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়েরাই খেলছেন। রাতে প্রস্তুতি ম্যাচ থাকলেও বাংলাদেশ আজ অনুশীলন করেছে বিকেলেও। অনুশীলন শেষ করার পরই শুরু হয় ঝড়, এরপর বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে অবশেষে ঝালিয়ে নেওয়ার সুযোগ হচ্ছে।

দেরাদুন থেকে প্রথম আলোর প্রতিনিধি জানিয়েছেন, বিকেল সাড়ে ৪ টায়ও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। যেভাবে বৃষ্টি হচ্ছিল, অনেকে ধরে নিয়েছিল দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুতি ম্যাচটা ভেসেই যাবে। এমনকি দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছিলেন, ‘এ অবস্থায় খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। খেলা না হলে আমাদের জন্য একটু সমস্যাই হবে। ম্যাচ প্র্যাকটিসটা দরকার ছিল।’

সেই অনুশীলনটা তাহলে হচ্ছে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর