,

শিশুদের বেড়ে ওঠায় সেরা দেশ সিঙ্গাপুর

news-image

শৈশবকে পুরোপুরি পেতে শিশু বান্ধব ১ হাজার সূচকে সিঙ্গাপুরের স্থান ৯৮৭। সেভ দি চিলড্রেনের ইন্ড অফ চাইল্ড রিপোর্ট তাই সিঙ্গাপুরকেই শিশুদের বেড়ে ওঠার জন্যে সিঙ্গাপুরকে আদর্শ দেশ বলছে। ১৭৫টি দেশের মধ্যে এর পর রয়েছে স্লোভেনিয়া, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের স্থান। এধরনের সূচক নির্ধারনে বিবেচনা করা হয়েছে পাঁচ বছরের কম শিশুদের মৃত্যুহার, ঠিকমত বেড়ে ওঠা, স্কুল থেকে ঝড়ে পড়া, শিশু ও তরুণ বয়সে শ্রম, বাল্যবিয়ে, কিশোরী জন্মহার, দ্বন্দ্ব বিক্ষুব্ধ পরিবেশে শিশুদের দেশ ত্যাগ ও শিশু হত্যা হারের মত বিষয়। স্ট্রেইট টাইমস
সেভ দি চিলড্রেন এশিয়া অঞ্চলের পরিচালক হাসান নুর সাদি বলেন, উচ্চ শিক্ষা ছাড়াও শৈশবের নানা আকর্ষণীয় দিক সিঙ্গাপুর শিশুদের জন্যে অসাধারণ এক দেশ। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা, নিরাপত্তা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা শিশুদের জন্যে এখানে নিশ্চিত করা হয়েছে। শিক্ষার অভাব বা বাল্যবিয়ের মত বিষয়গুলো সিঙ্গাপুরে খুবই কম।

তবে শিশুদের জন্যে সেরা দেশের তালিকার ২০ টি দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় ও জাপান ১৯তম স্থানে। এশিয়ায় শিশু শ্রম ও বাল্য বিয়ে একটি প্রধান সমস্যা যা এ তালিকায় এ অঞ্চলের দেশগুলোকে পিছু ফেলেছে। এশিয়ায় ফিলিপাইন ও আফগানিস্তানে এ পরিস্থিতির আরো অবনতি ঘটছে। সন্ত্রাস, দারিদ্র ও অনগ্রসরতায় আফগানিস্তানের স্থান এ তালিকায় ১০ ধাপ অবনতি ঘটে ১৫২ তে দাঁড়িয়েছে। শিশুদের পুষ্টি সংকটে ফিলিপাইন এ তালিকার ১০৪ থেকে ছিটকে পড়েছে ৯৬’তে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে