,

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসায় ফ্রান্স পার্লামেন্ট

news-image

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সূচকে উন্নয়নের প্রশংসা করেছেন ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম ক্যারোল ব্যুরো বোননার্ড। তিনি নারী ক্ষমতায়নে সফল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

ফ্রান্স সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম ক্যারোল ব্যুরো বোননার্ড এর সাথে সাক্ষাৎকালে একথা বলেন। তারা সংসদীয় চর্চা ও রীতিনীতি, নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য দৃষ্টান্ত। এ ছাড়া গত দশ বছরে দারিদ্রতার হার ৪০% থেকে কমে এখন ২৩%। রাজনীতিসহ অন্যান্য পেশায় নারীদের সম্পৃক্ততা আজ দৃশ্যমান। ইতোমধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে। এ উন্নয়ন ধারায় ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

স্পিকার বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ফ্রান্সের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা। এ বন্ধুত্ব ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের জাতীয় সংসদ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রিতভাবে কাজ করতে পারে। উভয় দেশের পার্লামেন্টের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, এ ধরনের সফর উভয় দেশের জন্য শিক্ষনীয়। এ সময় তিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্রান্স বাংলাদেশ মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল অবনোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. মং জারনির সাথে সাক্ষাৎ: এর আগে সকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি রোহিঙ্গা ইস্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে পালম্যান হোটেলে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গাদের অধিকার সংরক্ষণ করে শান্তিপূর্ণভাবে স্থায়ী প্রত্যাবাসন। রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় থেকে উদ্ধার করতে মিয়ানমারকেও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।

ড. মং জারনি বলেন, রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদান করে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় তিনি রোহিঙ্গা, রাখাইন স্টেট প্রভৃতি বিষয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সমন্বিতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গা, রাখাইন স্টেট সম্পর্কে ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করায় স্পিকার মং জারনিকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমপি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে