,

সিএনজি চালক সাদেকের ওস্তাদ ‘গরম’!

news-image

সিএনজি চালিত অটোরিকশা চালক সাদেক আলী গাজীর ওস্তাদ প্রকৃতির ‘গরম’। এই গরমই তাকে উদ্ভাবনী শক্তি যুগিয়েছে, সিএনজি চালিত অটোরিকশার ছাউনিতে লতা জাতীয় জীবন্ত উদ্ভিদ রোপন করে পরিবহনের ভেতর যাত্রীদের জন্য আরামদায়ক করতে।

এ ছাড়াও বৃক্ষরোপনে সচেতনতা বৃদ্ধি, যানবাহনও বনায়নের জন্য উপযুক্ত- এমন তথ্যও প্রচার হচ্ছে ওই পদ্ধতির মাধ্যমে বলে মনে করেন সাদেক আলী।

যশোরের ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামের সন্তান সাদেক আলীর দেখা পাওয়া যায় মিরপুর স্টেডিয়ামের ৪ নম্বর গেটে।

এই বুদ্ধি কে দিল প্রশ্ন করতেই খই ফোটার মতন উত্তর আসে- টিনের চালও গরম হয়, সিএনজির ত্রিপলও গরম হয়। ২০১৫ সালে মারাত্মক গরম হইছিল। গরম থেইকা বাচতে এইটা বানাই। আমার ওস্তাদ গরম। গরমই এই কাজ আমারে শিখাইছে।

সাদেকের সিএনজি অটোরিকশার ভেতরে প্লাস্টিকের ফুল, ফুলগাছ রাখা। যাত্রীর হেলানের পেছনে প্লাস্টিকের সবুজ ঘাস রাখা দেখা গেছে।

স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ মিরপুর সাত নম্বর সেকশনে বাস করেন সাদেক। ভাড়ায় চালিত অটোরিকশায় এমন করায় মালিক কিছু বলে না?- প্রশ্নে সাদেক বলেন, আগে বলত, এখন প্রশংসা করে।

তার কাছ থেকে এই কাজ শিখে এরই মধ্যে কয়েকজন সিএনজি অটোরিকশা চালক তা বাস্তবায়িত করেছেন। সাদেক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজনে একটা গাড়ি এমনে সাজাইছে, ঢাকায় আছে ৪টা গাড়ি। এরা আমার কাছ থেইকা শিখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর