,

মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে আমির খান

news-image

‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘জো জিতা ওহি সিকান্দার’র মতো জনপ্রিয় ছবির নির্মাতা মুনসুর খান সম্প্রতি তামিলনাড়ুতে নিজের ফার্ম হাউজে ৬০তম জন্মদিন পালন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন তারই বেশিরভাগ ছবির অভিনেতা ও চাচাতো ভাই আমির খান, তার মা জিনাত, স্ত্রী কিরন রাও, সন্তান ইরা ও আজাদ। আমিরের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্যও ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে।

সেই উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করে আমির খান পড়েছেন বিপদে। এখন রমজান মাস চলছে। এরমধ্যেই আমির দিনের বেলায় খাবার খাওয়ার ছবি পোস্ট করেছেন। তবে যে ছবিটি নিয়ে বেশি বিতর্ক হচ্ছে, সেটি আমির ও তার একমাত্র  মেয়ে ইরার। আমিরের প্রথম স্ত্রী রীনার মেয়ে হলেও তার বর্তমান বর্তমান স্ত্রীর কিরণের সঙ্গেও ভালো সম্পর্ক ইরার। তাদের সঙ্গে ইরাও ছিলেন তামিলনাড়ুতে।

সেখানেই ওই ছবিটি তোলা, যাতে হাস্যেজ্জ্বল দেখা গেছে বাবা-মেয়েকে। আমির ঘাসের ওপর শুয়ে আছেন, তার ওপর বসে ইরা। ক্যামেরাবন্দী হওয়া বাবা-মেয়ের স্নেহময় মুহূর্তটিকে নিয়ে জঘন্য সব ইঙ্গিত করে ট্রল করা হচ্ছে। তবে আমির এখনো এর প্রতিক্রিয়ায় কিছু বলেননি। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে