,

নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধের দাবি খামারিদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে চাহিদার মাত্র অর্ধেক দুধ উৎপাদন হচ্ছে। এই বিশাল ঘাটতি পূরণে দুগ্ধশিল্পকে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। পাশাপাশি ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে নিম্নমানের গুঁড়া দুধ আমদানি হয় দাবি করে তা বন্ধ করতে বলেছেন খামারিরা।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারের প্রতি এই দাবি জানান।

নিম্নমানের গুঁড়া দুধ আমদানির কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে মানববন্ধনে বলা হয়, ভর্তুকি পাওয়া দেশ থেকে নিম্নমানের গুঁড়া দুধ কম শুল্কে আমদানি বন্ধ করতে হবে। এই খাতে খামারিদের ভর্তুকি দিতে হবে। তা না হলে খামারিরা অসম প্রতিযোগিতায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে খামারিদের উৎপাদিত দুধ ভোক্তাদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা কামনা করা হয়।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইমরান হোসেন বলেন, কয়েক বছর ধরে এ দেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ গবাদিপশুর মাংস ও দুধ উৎপাদনে প্রচুর বিনিয়োগ করছে। তাই উৎপাদন বাড়াতে পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ ও শুল্কমুক্ত আমদানি উন্মুক্ত করতে হবে।

মানববন্ধন শেষে দরিদ্র মানুষের মধ্যে গরুর এক হাজার লিটার প্যাকেটজাত তরল দুধ বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর