,

পল্লবীতে জিহাদী বইসহ একজন গ্রেফতার

news-image

রাজধানীর পল্লবী থেকে জিহাদী বইসহ মাহদী হাসান ওরফে মেহেদী ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি জঙ্গি সংগঠনের সমর্থক, সহায়তাকারী ও অর্থদাতা বলে জানায় ডিবি।
ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদে পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করে ডিবি’র দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার ইসলামের সমর্থক। তার কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বিই, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় জিহাদী গোপন বৈঠকে অংশ নিতেন। এছাড়া তিনি নিজে জিহাদী গোপন বৈঠকের আয়োজন করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতেন। তিনি আনসার আল ইসলামের অর্থায়ন ও সহায়তা করে আসছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর