,

ওয়েস্ট ইন্ডিজকে ১৭ লাখ টাকা দিলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ায় ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের পাচটি স্টেডিয়াম। তার মধ্যে রয়েছে টেস্ট ভেন্যু উইন্ডসর পার্ক ও স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামও ছিল। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় স্টেডিয়ামগুলো। সেগুলোর সংস্কার কাজের জন্য আইসিসি আয়োজন করে একটি দাতব্য ম্যাচ। যেখানে আইসিসি বিশ্ব একাদশের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ দল। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

ম্যাচ শেষে বিশ্ব একাদশের শহিদ আফ্রিদি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজকে ২০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ লাখ ৮৭ হাজার ৯৩০ টাকা।

বিষয়টি আফ্রিদি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টেও জানিয়েছেন। তিনি টুইট করেন, ‘ক্রিকেট রিলিফ কজ-এ অবদান রাখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। এটা আসলে আমার জন্য বিরাট সম্মানের ছিল এবং এই স্মৃতি আমি অনেক দিন মনে রাখব। আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে হারিকেন দুর্গত ক্যারিবিয়ানের জন্য ২০ হাজার ডলার অনুদান হিসেবে দিচ্ছি। রাইজিংবিডি.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর