বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক চাকরিচ্যুত, ব্যাংকে যোগ্য নেতৃত্বের অভাব

news-image

ব্যাংকিংখাত নিয়ে এক গবেষনায় বলা হচ্ছে ২০১৭ সালে দেশে বিভিন্ন ব্যাংকে ৫ হাজার ৭শত জনকে বাধ্যতামূলকভাবে চাকরি ছাড়তে বলা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের করা ওই গবেষনায় বলা হয়েছে এতে করে ব্যাংকের যোগ্য নেতৃত্বের অভাব দেখা দিয়েছে।

এমনই একজন ব্যাংক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বিবিসি বাংলার কাছে মন্তব্য করেন যে ৫ বছর ধরে তিনি একটি ব্যাংকে কাজ করছিলেন। এখানে তার ছদ্ম নাম ব্যাবহার করা হচ্ছে। এ বছরে জানুয়ারি মাসে তাকে ডেকে আকস্মিকভাবে পদত্যাগ করতে বলা হয়।

চাকরিচ্যুত সেই কর্মকর্তা বলেন, ‘আমাকে হঠাৎ করেই বলা হয় চাকরি থেকে অব্যাহতি দেয়ার জন্য। আমি তাদেরকে বলেছি যে আমার কোনো কাজের কারণে কি আমাকে অব্যাহতি দিতে বলা হচ্ছে? কিন্তু তারা সেটা না বলে বলছে না, তোমার কোনো ভুল থাকলেতো আমরা অন্যভাবে সমাধান করতাম। যেহেতু মেনেজমেন্টে সমস্যা সেহেতু তোমাকে আজকেই অব্যাহতি দিতে হবে এবং এটা তোমার জন্য ভালো হবে। আর আজকে না দিলে পরবর্তীতে আরও ঝামেলা হতে পারে।’

এ দিকে সাবিনা ইয়াসমিন ধারণা করছেন যে, এই ঘটনাটা ব্যাংকের অভ্যন্তরীন রাজনৈতিক কারণে হয়েছে। সেখানে তার কোনো ত্রুটি ছিলো না বলে তিনি মনে করেন।

প্রতিষ্ঠানটির গবেষনা বিভাগের পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি বলছিলেন, কারণ ছাড়া বাধ্যতামূলক চাকরিচ্যুতির ঘটনায় ব্যাংকগুলোতে বিভিন্ন পদের যোগ্যলোকের শূন্যতা তৈরি হয়েছে।

বাংলাদেশে এখন সরকারি ব্যাংক রয়েছে ৬টি, বিষেশায়িত ব্যাংক রয়েছে ২টি। এ ছাড়া বেসরকারি ব্যাংক রয়েছে অন্তত ৫৭টি।

প্রতিবেনটিতে বলা হয়েছে, দেশে ব্যাংকের সংখ্যা বাড়ছে সে সাথে বাড়ছে এর ব্রাঞ্চের সংখ্যাও। কিন্তু সে অনুযায়ী বাড়েনি কর্মীর সংখ্যা।
এ দিকে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, মূলত তিনটি কারণে এই চাকরি হারানোর ঘটনা ঘটেছে। কিন্তু ঢালাওভাবে সব ব্যাংকে যে এই অবস্থা বিদ্যমান তা সঠিক নয়।

এ ছাড়া তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে গত ৫ বছরে ব্যাংকিংখাতে অনেক দূর এগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট অব ব্যাংকস নামে ওই প্রতিবেদনে বলা হয়েছে এক তৃতীয়াংশ ব্যাংকই হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কোনো অর্থ ব্যায় করতে সক্ষম হয়নি। যেখানে বিশ্বব্যাপী ২ থেকে ৩ শতাংশ অর্থ ব্যায় করা হয় কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে। তবে ব্যাংক পরিচালনাকারীরা এই বিষয়টির সাথে একমত হতে পারছেন না। যেমনটা বলছিলেন আলী রেজা ইফতেখার।
তিনি বলেন, মেধার বিকাশ হচ্ছে কিনা ব্যাংকিংখাতে তাহলে আমি বলবো অন্যসব ইন্ডাস্ট্রি থেকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অনেক বেশি মেধা বিকাশ হচ্ছে।

বিআইবিএম এর প্রতিবেদনে বলা হয়েছে ২০১৬ সালে দেশে ব্যাংকারের সংখ্যা ছিলো ৯০ হাজার ২শ’রও বেশি জন। কিন্তু ২০১৭ সালে এর সংখ্যা কমে হয়েছে ৮১ হাজার ২শ’র বেশি জনে।

বর্তমানে বাংলাদেশের প্রচলিত ধারার ব্যাংকিং সিস্টেম ছাড়াও বিকাশ ও রকেট নামের প্রযুক্তি ভিত্তিক সাধারণ ব্যাংকিং চালু হয়েছে। তবে প্রতিবেদনে এসব পদ্ধতির বিষয়ে কোনো উল্লেখ নেই। বরং ৬১ শতাংশ ব্যাংকার মতামত দিয়েছেন সনাতন ব্যাংকিংখাতে অসৎকর্মীদের কারণেই ব্যাংকখাতে অনিয়ম দেখা যাচ্ছে।