,

‘নাও বাবা আরেকটা ছবি দিলাম’

news-image

ঢাকায় ভারতীয় দূতাবাসে প্রণব চেয়ারে সামনে বসে তার পিছনে বাংলাদেশের পলিটিক্যাল এলিটদের দাঁড় করিয়ে ছবি তোলায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছিল। এমনকি সেই নিন্দার উত্তাপ ইন্ডিয়াতেও পৌঁছেছিল।

সেই ছবির তাতপর্য কী হতে পারে সেটা নিয়ে কোন সমালোচনাকারীরই কোন সংশয় ছিল না। সেই ছবিটা ছিল চলমান সময়ে ভারতীয় দাসত্বের প্রতীক। প্রণব নিজেই স্বীকার করেছে সে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, কীভাবে আমাদের সেনাপ্রধানের চাকরি বাঁচিয়েছে। এই কারণেই প্রণবের এই ছবিতে আত্মসম্মান আছে এমন বাংলাদেশের নাগরিক ক্ষোভে ফেটে পড়েছে।

সেই সময়েও সরকার সমর্থকেরা কোথায় কবে কোন ভিজিটর বইয়ে সাক্ষর করার সময় আমাদের নেতা বসে সাক্ষর করছেন আর প্রণব দাঁড়িয়ে আছে সেই ছবি হাজির করে প্রণবের ধৃষ্টতাপূর্ণ ছবি জায়েজ করার চেষ্টা চালিয়েছিল। এই বেকুবেরা জানেওনা ভিজিটর বইয়ে সাক্ষরের এটাই রীতি যে একজন সাক্ষর করবেন বসে আরেকজন দাঁড়িয়ে থাকবেন পালা করে।

এইবার শান্তিনিকেতন পর্বে আমাদের পি এম বসে সাক্ষর করছেন আর মোদী দাঁড়িয়ে আছে। এমন ছবি নিয়ে নানা জনের কমেন্টস বক্সে পোষ্ট করে দেশবাসীর আহত মর্যাদাকে ব্যঙ্গ করে বলছেন, এইবার কী বলবেন? যেন মহা এক কাণ্ড করে ফেলেছে তারা। এইসব শিশুসুলভ অনলাইন এক্টিভিস্ট এরা পালে।

তো শিশুদের শিশুর মতোই আর্গুমেন্ট দিতে হয়। নাও বাবা আরেকটা ছবি দিলাম ওই একই সময়ের। দাঁড়ানো দাঁড়ানো কাটাকাটি।

আমাদের প্রেসিডেন্টকে ইন্ডিয়াতে বাংলাদেশ হাইকমিশনে সামনে চেয়ারে বসিয়ে ইন্ডিয়ার পলিটিক্যাল এলিটদের পিছে দাঁড় করায়ে ছবি তুলে নিয়ে আইসেন যদি হিম্মত থাকে।

পিনাকী ভট্টাচার্য এর ফেসবুক থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর