,

ভারতে মুসলমানদের অনেকেই অচ্ছুত, উচ্চবর্ণের কবরস্থানেও জায়গা হয় না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু বর্ণভেদপ্রথার কারণে ভারতে দলিতদের সমাজের একেবারে ‘নীচু জাত’ হিসেবে বিবেচনা করে অত্যন্ত ঘৃণা ও উপেক্ষার চোখে দেখা হয়।

কিন্তু কেবল হিন্দু সম্প্রদায়েই নয়, ভারতীয় মুসলমানদের মধ্যেও ‘অস্পৃশ্য’ বা ‘দলিত ’ মুসলিম আছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। খবর বিবিসি বাংলার।

ভারতে বর্তমানে প্রায় ১৪ কোটি মুসলিম নাগরিক আছে। তাদের একটা বিরাট অংশই হিন্দু থেকে ধর্মান্তরিত।

মনে করা হয়, হিন্দু জাতপাতপ্রথার নিগ্রহ থেকে রক্ষা পেতেই নিম্নবর্ণের হিন্দুদের এ ধর্ম বদল।

সাধারণত ইসলাম সব মানুষের সমতার কথা বলে। আর মুসলিমদের ধর্মগ্রন্থেও বর্ণভেদপ্রথার কোনো উল্লেখ নেই।

তাই সামাজিকচর্চায় অস্পৃশ্যতার বিষয়টি বিরাজমান থাকলেও এর বিরুদ্ধে মুসলিম সমাজ তেমন উচ্চবাচ্য নেই।

কিন্তু বিষয়টি নিয়ে কথা বলার সময় এসেছে বলেই মনে করছেন গবেষকরা।

গবেষক প্রশান্ত কে ত্রিবেদী, শ্রীনিবাস গোলি, ফাহিমুদ্দিন ও সুরিন্দর কুমার মিলে ভারতের ১৪ জেলার মোট সাত হাজারের বেশি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন।

২০১৪ এর অক্টোবর থেকে ২০১৫-এর এপ্রিল পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশে চলে এ গবেষণার তথ্য সংগ্রহ।

গবেষণায় উঠে এসেছে কিছু মর্মান্তিক বিষয়- ১. এলাকার ধনী প্রতিবেশীদের বাড়িতে কোনো বিয়ে-সাদীর অনুষ্ঠানে দলিত মুসলিমদের নিমন্ত্রণ করা হয় না।

২. কোনো সামাজিক অনুষ্ঠানে দলিত মুসলিমদের নিমন্ত্রণ করা হলেও তাদের বসানো হয় আলাদা এবং তাদের খাবার পরিবেশন করা হয় উচ্চবর্ণের মুসলিমদের খাওয়া শেষে। এমনকি কোনো-কোনো জায়গায় দলিত মুসলিমদের ভিন্ন ধরনের প্লেটে খাবার পরিবেশন করা হয় বলেও উল্লেখ করেছেন গবেষণায় অংশ নেয়া অনেক দলিত।

৩. গবেষণায় অংশ নেয়াদের মধ্যে অন্তত ৮ শতাংশ দলিত মুসলিম জানিয়েছেন, তাদের শিশু সন্তানদেরও উচ্চবর্ণের শিশুদের চেয়ে আলাদা সারিতে বসানো হয়। এমনকি স্কুলেও দুপুরের খাবার গ্রহণের সময় তাদের সন্তানরা আলাদা সারিতেই বসে।

৪. উচ্চবর্ণের মুসলিমদের জন্য যে গোরস্তান রয়েছে, সেখানে দলিতদের সাধারণত কবর দিতে দেয়া হয় না বলে উঠে এসেছে এ গবেষণায়। তাদের জন্য রয়েছে আলাদা কবরস্থান। আর যদি কোনো দলিত কাউকে উচ্চবর্ণের কবরস্থানে গোর দেয়া হয়, তবে সেই লাশের জায়গা হয় একেবারে কোনো একটা কোণায়।

৫. বেশিরভাগ মুসলিম একই মসজিদে নামাজ আদায় করলেও দলিত মুসলিমদের অনেকেই বলছেন যে, তারা প্রায় সময়ই বোধ করেন তাদের প্রতি অন্যদের এক ধরনের উপেক্ষা বা বৈষম্য।

৬. সাধারণত নিচু জাতের সব কাজ করাই দলিত মুসলিমদের কাজ বলেও মনে করা হয়।

৭. গবেষণায় অংশ নেয়া অন্তত ১৩ শতাংশ দলিত মুসলিম জানিয়েছে যে, উচ্চবর্ণের কোনো মুসলমানের বাড়িতে যদি তাদের খাবার বা পানি দেয়া হয় তা হলে তা পরিবেশন করা হয় ভিন্ন পাত্রে। এ ছাড়া মুসলিম দলিতদের ভিন্ন পাত্রে খাবার ও পানি পরিবেশন করার প্রবণতা হিন্দুদের মধ্যে আরও প্রকট। গবেষণার তথ্য মতে এর পরিমাণ শতকরা ৪৬ শতাংশ।

৮. এ ছাড়া দলিত মুসলিমদের সঙ্গে উচ্চবর্ণের মুসলিম ও হিন্দু কোনো সম্প্রদায়ের মানুষই মিশতে চায় না এবং তারা দলিত মুসলিমদের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রেখে চলে বলেও উঠে এসেছে গবেষণায়।

শুধু ভারতীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায় নয়, এমনকি শিখদের মধ্যেও বর্ণভেদ দেখা যায়। তবে পার্সিরা কিছুটা ব্যতিক্রম।

এই গবেষণার পর গবেষক প্রশান্ত কে ত্রিবেদী বলেছেন, দলিত হিন্দুদের মতোই দলিত মুসলিম ও খ্রিস্টানদেরকেও আলাদাভাবে কিছু সামাজিক সুযোগ-সুবিধা দেয়ার ব্যবস্থা চালু করা উচিত।

তবে এই গবেষণার ফলে যে চিত্র উঠে এসেছে তার মূল কথা দাঁড়াচ্ছে এমন- ভারতে কেউ হয়তো তার জাত পরিত্যাগ করার চেষ্টা করতে পারে। কিন্তু সে জাতকে ছাড়তে চাইলেও জাত তাকে ছাড়বে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর