,

মুক্তি পেল ‘আল্লাহ দুহাই হ্যায়’-এর টিজার

news-image

বিনোদন ডেস্ক: একের পর এক চমক দিয়ে যাচ্ছে রেস ৩। ট্রেইলার ও দুটি গান মুক্তির পর এবার মুক্তি পেল ছবিটির তৃতীয় গানের টিজার। আর তৃতীয় গান হিসেবে রয়েছে রেস ৩-এর টাইটেল ট্র্যাক হিসেবে পরিচিতি পাওয়া ‘আল্লাহ দুহাই হ্যায়’। যে গান ছাড়া একেবারেই বেমানান রেস সিরিজের যেকোনো পর্ব। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে গানটির টিজার মুক্তি দেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান খান।

গানটি মুক্তি দিয়ে তিনি লিখেন, ‘নেশা তেরা, নেশা তেরা ন্যাশিলা হ্যায়। শিগগিরই আসছে আল্লাহ দুহাই হ্যায়-এর নতুন সংস্করণ।’ গানটির টিজারে ছবির অন্য কোনো চরিত্রকে দেখা যায়নি। কালো জ্যাকেট ও কালো টি-শার্টে টিজারজুড়ে উপস্থিত ছিলেন সালমান খান। এ ছাড়া তাঁর পেছনে ছিল একঝাঁক নৃত্যশিল্পী।

সালমান ছাড়াও ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ছবিটির নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘দোবারা সি ইউ ইভিল’খ্যাত তারকা সাকিব সেলিম। পর্দায় সাকিব সেলিমকে সঙ্গ দেবেন ‘জয় হো’-খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ। এ ছাড়া অভিনয় করেছেন ববি দেওল। প্রথম ও দ্বিতীয় খণ্ডে অভিনয় করা অনিল কাপুরও থাকছেন তৃতীয় খণ্ডে। ছবিতে তাঁকে দেখা যাবে সালমানের বাবার চরিত্রে।

‘রেস’ সিরিজের প্রথম সিক্যুয়ালটি মুক্তি পায় ২০০৮ সালে। সেটাতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, বিপাশা বসু, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর ও সামিরা রেড্ডি। পাঁচ বছর পর জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে নিয়ে ‘রেস’-এর দ্বিতীয় কিস্তি মুক্তি পায়। ‘রেস’ সিরিজের প্রথম দুটি ছবি আব্বাস মাস্তান পরিচালনা করলেও এবারের পর্বটি পরিচালনা করতে যাচ্ছেন রেমো ডি সুজা। ২০১৮ সালের ঈদকে কেন্দ্র করে ‘রেস ৩’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর