,

প্রকাশ্যে পুরো মুখ ঢেকে কাপড় পরার ওপর নিষেধাজ্ঞা ডেনমার্কে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জনসমক্ষে পুরো মুখ-ঢাকা কাপড় পরা নিষিদ্ধ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার পার্লামেন্টে আইনপ্রণেতারা এক ভোটের মাধ্যমে এ সংক্রান্ত বিল পাস করেছে। নতুন এই বিলের পক্ষে ভোট দিয়েছে ৭৫ জন। বিপক্ষে ভোট দিয়েছে ৩০ জন। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, পার্লামেন্টে বিলটি উপস্থাপন করে ডেনমার্কের মধ্য-ডানপন্থী ক্ষমতাসীন সরকার। তবে এর প্রতি জোরালো সমর্থন জানায়, সোশ্যাল ডেমোক্রেট ও উগ্র ডান-পন্থী ড্যানিশ পিপল’স পার্টি। বৃহস্পতিবার বিলটি পাস হয়েছে।

পাস হওয়া আইনটি অনুসারে, এই আইন কার্যকর হওয়ার পর থেকে কেউ জনসমক্ষে পুরো মুখ-ঢাকা কাপড় পড়লে তাকে জরিমানা করা হবে। এতে বলা হয়েছে, জনসম্মুখে নারীদের মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজের প্রচলিত মূল্যবোধের পরিপন্থি। আইনটি ১ আগস্ট থেকে কার্যকর করা হবে।

আইন লঙ্ঘনকারীকে এক হাজার ক্রোনার(১৫৬ ডলার) জরিমানা করা হতে পারে। আর একাধিক বার আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার ক্রোনার বা ১ হাজার ৫৬০ ডলার জরিমানা করা হতে পারে।

ডেনমার্কের আগে আরো বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বোরখা বা পুরো মুখ-ঢাকা কাপড় পরার বিরুদ্ধে আইন পাস করেছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের কিছু অংশে এরকম নিষেধাজ্ঞা জারি আছে।

ড্যানিশ সরকারের ভাষ্য, এই আইনটি কোন নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে তৈরি করা হয়নি। কিন্তু অনেকে আইনটিকে ‘বোরখা-নিষেধাজ্ঞা’ হিসেবে দেখছেন। কেননা এই আইন অনুসারেও, মুসলিম নারীরা জনসমক্ষে তাদের মুখ ঢাকা রাখতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর