,

জার্মান শিবিরে অশান্তির কালো মেঘ

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে জার্মান শিবিরে অশান্তির কালো মেঘ। অনুশীলনের মধ্যেই সংঘর্ষে জড়ালেন ফুটবলাররা।

দক্ষিণ ইতালিতে জার্মানির প্রস্তুতি শিবিরে ঘটনার সূত্রপাত জোসুয়া খিমিচ ও আন্তোনিও রুদিগারের বল দখলের লড়াইকে কেন্দ্র করে। চেলসি ডিফেন্ডারের কড়া ট্যাকলে মেজাজ হারান বায়ার্ন মিউনিখ তারকা। তেড়ে যান একে অপরের দিকে।

পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় জার্মানির সহকারী কোচ ও সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসেকে। দ্বিতীয় ঘটনা, লেরয় সানের কনুইয়ের আঘাতে আহত হন জুলিয়ান ড্যাক্সলার। মুখে আঘাত লাগায় মাঠেই চিকিৎসা করতে হয় পিএসজির মিডফিল্ডারের।

ফুটবলারদের মধ্যে অপ্রীতিকর ঘটনাকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নয় জার্মান শিবির। ম্যাটস হামেলস বলেছেন, ‘অনুশীলনে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। প্রত্যেকেই চায় প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে। প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’

ক্লোসেও এমন ঘটনায় চিন্তিত নন। এ মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। ফিফাকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি, ফুটবলারদের মধ্যে এ মানসিকতা গড়ে তোলা দরকার। অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি এ বছর আমাদের দলে একঝাঁক প্রতিশ্রুতিমান খেলোয়াড় রয়েছে। তাই ভারসাম্য গড়ে তোলা গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলে চার বছর আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন ক্লোসে। ওই বিশ্বকাপেই গোল করে ভেঙেছিলেন ব্রাজিলের রোনালদের রেকর্ড। ১৫ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। ১৬তম গোল করে তার রেকর্ড ভেঙে দেন ক্লোসে। রাশিয়া বিশ্বকাপে কি তার রেকর্ডও কেউ ভেঙে দেবেন? ক্লোসে জানান, ভবিষ্যতে তার রেকর্ড ভেঙে গেলে হতাশ হবেন না।

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জার্মানির সঙ্গে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর