,

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের কর্ণহার থানার করমজা এলাকায় র‌্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলিবিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাবের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুল ইসলাম, সিপাহী আলাউদ্দিন আলী ও কনস্টেবল আব্দুল লতিফ আহত হয়েছেন।

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশারাফুল ইসলাম জানান, র‌্যাবের একটি দল পবা উপজেলার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি দেখে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর