,

ইরান থেকে তেল আমদানী বন্ধ করবে ভারতের রিল্যায়েন্স

news-image

ভারতের বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইরান থেকে জ্বালানী তেল আমদানী বন্ধ করতে যাচ্ছে। দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। ধারণা করা হচ্ছে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিলো ভারতীয় প্রতিষ্ঠানটি।

আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই আমদানী প্রক্রিয়া বন্ধের কথা ভাবছে রিলায়েন্স। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় মোটামোটি ৩ মাস সময় পাবার কথা রয়েছে। সেই হিসেবে আগস্টের মধ্যেও আমদানী কমিয়ে আনতে পারে রিলায়েন্স। মে মাসেই ইরানের সাথে ২০১৫ সালে সম্পাদিত চুক্তি বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং একই সাথে তিনি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। ভারত অবশ্য জানিয়ে দিয়েছে তারা এই নিষেধাজ্ঞা মানবেনা। তবে রিলায়েন্সের মতো প্রতিষ্ঠান যাদের যুক্তরাষ্ট্রের সাথে বানিজ্য সম্পর্ক রয়েছে তারা এই ধরনের সিদ্ধান্ত মানতে একপ্রকার বাধ্য। মুকেশ আম্বানির নিয়ন্ত্রণাধীন রিলায়েন্স গ্রুপ এর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোম্পানিটির বেশ কিছু সহ প্রতিষ্ঠান তেল আমদানীর সাথেও জড়িত।

গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের আধুনিক তেল পরিশোধনাগারে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল পরিশোধনের সুযোগ রয়েছে। একটি সূত্র জানায় শোধনাগারটি ন্যাশনাল ইরানিয়ান ওয়েলকে জানিয়ে দিয়েছে তারা আগামী অক্টোবর থেকে আর সেদেশ থেকে তেল আমদানী করবেনা। আরেকটি সূত্র জানিয়েছে ইউরোপিয়ান পক্ষদের সাথেও যদি ইরানের চুক্তি রক্ষা সম্ভব না হয় তবে কোম্পানিটি আরো আগেই আমদানী বন্ধ করে দেবে। উল্লেখ্য ইরানের তেলের সর্ববৃহৎ ক্রেতা ভারত। -বিজনেস স্ট্যান্ডার্ড

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর