,

আইনের মারপ্যাচেই ভারতে আসতে পারছেনা টেসলা: অ্যালন মাস্ক

news-image

ভারতের মতো বৃহৎ ভোক্তা দেশ কেন টেসলার অত্যাধুনিক গাড়ি ব্যাবহারের সুযোগ পাচ্ছেনা এই ব্যাপারে অবশেষে মুখ খুললেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যালন মাস্ক। বিগত ৪ দিন ধরেই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রশ্নের হতে হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে। মাস্ক জানিয়েছেন ভারতের বর্তমান মটরগাড়ি সংক্রান্ত আইন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের বাণিজ্যের জন্য কোনমতেই অনুকূল নয়।

সকলের প্রশ্নের জবাব দিতেই এই বিষয়ে একটি টুইট করেন মাস্ক। এর আগে গত ২৬ মার্চ টুইটারে একটি ম্যাপের ছবি পোষ্ট করেছিলেন টেসলা প্রধান। সেখানে যেসকল স্থানে টেসলার সুপারচার্জার রয়েছে বা ভবিষ্যতে থাকবে তা চিহ্নিত করা ছিল। এই তালিকায় ভারত না থাকায় ক্ষোভে ফেটে পড়েন ভারতের তরুণরা। সুপারচার্জার হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন।

এই সকল প্রশ্নের জবাব দিতে বুধবার আবারো টুইট করেন মাস্ক। তিনি লেখেন, ‘আমরা মনেপ্রাণে ভারতে আসতে চাই। কিন্তু দু:খজনকভাবে দেশটিতে কিছু সাংঘর্ষিক আইন রয়েছে। আমাদের প্রধান অর্থ কর্মকর্তা দীপক আহুজা ভারতের মানুষ। তিনিও আশা করেন টেসলা খুব শীঘ্রই ভারতে প্রবেশ করবে।’ – বিজনেস স্ট্যান্ডার্ড

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর