,

বিদ্রোহীদের জন্য খুললেন আলোচনার দরজা ( ভিডি্ও)

news-image

মিত্রদেশ রাশিয়া এবং ইরানের সমর্থন নিয়ে আগের চেয়ে অনেকটাই সিরিয়াতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে বাশার আল আসাদ সরকার। দেশটির এক তৃতীয়াংশ সিরিয়-বাহিনীর অধিনে। আইএস, আল নুসরা ও বিদ্রোহীদের প্রায় কোণঠাসা করা সম্ভব হয়েছে। তবে সম্প্রতি দেশটির বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের যৌথ হামলা ও সিরিয় বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার পর সিরিয়া সংকটের স্থায়িত্ব নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে। রুশ বার্তা সংস্থা আরটির সঙ্গে সাক্ষাতকারে সিরিয় সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন আসাদ। বিদ্রোহীদের জন্যও খুলে দিয়েছেন আলোচনার দুয়ার।

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি-বিদ্রোহী

আরটিকে দেয়া এই সাক্ষাতকারে আসাদ যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার একমাত্র সমস্যা হল এসডিএফ। আসাদ বলেন, আমরা দুইটি উপায়ে এই সমস্যার সমাধান করতে পারি। প্রথমত, আলোচনার দরজা উন্মুক্ত করা কারণ বেশিরভাগ এসডিএফ সদস্যই সিরিয়ান। তারা তাদের দেশকে ভালবাসে, এবং আমি বিশ্বাস করি তারা কোন বৈদেশিক শক্তির পুতুল হয়ে থাকতে চায় না। তবে যদি তা না হয় তবে ওই এলাকাগুলো শক্তি প্রয়োগ করে মুক্ত করা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোন দ্বিধা করা হবে না।

রুশ-মার্কিন সংঘর্ষ

পূর্ব সিরিয়াতে এসডিএফ এবং রাশিয়া সমর্থিত সিরিয় সরকার আইএসএর বিরুদ্ধে অভিযানে লিপ্ত। আসাদ বলেন, ‘অনেকবার রুশ-মার্কিন সরাসরি সংঘর্ষ এড়ানো হয়েছে। তবে এতে কোন মার্কিন কৃর্তত্ব নেই, রুশ বাহিনীর বিজ্ঞতার জন্য এই দ্বন্দ্ব এড়ানো সম্ভব হয়েছে।’

ইসরায়েলের হামলা

আসাদ বলেন, তারা প্রথমেই সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা করেছে। ইসরায়েল এই হামলার সময় ইরানের সঙ্গে তাদের দ্বন্দ্ব সামনে টেনে এনেছে। কিন্ত এই হামলায় ১০জন সিরিয় সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছে। একজন ইরানীয়ানের কোন ক্ষতি হয় নি। এতেই প্রমাণিত ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সরাসরি যোগসূত্র আছে। এর জবাব দেয়ার একমাত্র উপায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। এবং আমরা সেটা করছি, এর জন্য রাশিয়াকে ধন্যবাদ। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের হামলা মোকাবেলা করে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উৎকৃষ্টতা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

‘পশু আসাদ’

আরটির সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে আসাদ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পশু আসাদ’ বলে উক্তি করার মাধ্যমে নিজের চরিত্রই তুলে ধরেছেন। আমি মনে করি, আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন।’ এর আগে দৌমায় রাসায়নিক হামলার জন্য আসাদকে দায়ী করে ট্রাম্প এই মন্তব্য করেন। আসাদ বলেন, ‘যৌথ বিমানহামলা চালানোর জন্য তাদের একটি গল্প বানানো দরকার ছিল। কিন্তু বিশ্ব এটি গ্রহণ করে নি। তাদের ইরাকের ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত। তারা একটি ভিত্তিহীন অভিযোগ নিয়ে ইরাকে প্রবেশ করেছিল। যা তারা সিরিয়াতেও করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে।’ আরটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর