,

কুলাউড়ায় বেড়ানোর যাওয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

news-image

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে বেড়াতে যাওয়ার কথা বলে চা বাগানে নির্জন স্থানে নিয়ে যুবতীকে ধর্ষণ করলো কথিত প্রেমিক। ঘটনার ৮ দির পর প্রেমিকা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কথিত প্রেমিক বিল্লাল আহমদ (৩১)কে আটক করে।

কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান, রাজনগর উপজেলার কানেশাইল নিজভাগ গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে বিল্লাল আহমদ। পেশায় সিএনজি অটোরিক্সা চালক বিল্লাল গত ২১ মে বরমচাল চা বাগানের নির্জন স্থানে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। ২৯ মে মঙ্গলবার রাতে ওই যুবতী কুলাউড়া থানায় এসে প্রেমিক বিল্লাল আহমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা (৪৬/১৮) দায়ের করেন।

ওসি(তদন্ত) বিনয় ভুষন রায় বলেন, রাতেই অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চালক লিটনকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে আটক করে। আটক বিল্লাল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিজুরি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। বর্তমানে সে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পাপিয়া বিল্ডিংয়ে ভাড়া থেকে সিএনজি অটোরিক্সা চালায়।

কুলাউড়া সার্কেলের এডি.এসপি আবু ইউসুফ জানান, আজ বিল্লালকে আদালতে সোপর্দ করা হয়। যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর