,

বদির অভিযোগ প্রশাসনের ষড়যন্ত্রেই তালিকায় তার নাম

news-image

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি।  তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীদের মদদ দেয়ার অভিযোগ অনেক পুরনো। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় তার নাম একেবারে শীর্ষে।  যদিও সব অভিযোগ উঠার প্রথম থেকেই সব অস্বীকার করে আসছেন আওয়ামী লীগের এই সাংসদ। এখন তিনি অভিযোগ করছেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে প্রশাসনের ষড়যন্ত্রে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকায় তার নাম দেওয়া হয়েছে।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ অভিযোগ করেন।

আব্দুর রহমান বদি বলেন, ইয়াবা কারবারিদের সঙ্গে হাত মিলিয়ে মাদক ব্যবসায় সহায়তা করছে কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কিছু সাংবাদিকরা। তাঁরা নিজেরা একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন বদি।

বদি চ্যালেঞ্জ করে বলেন, ‘বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, সাংবাদিকদের বলেছি, আপনাদের কাছে যদি কোন তথ্য প্রমাণ থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে জমা দেন তিনি ব্যবস্থা নেবেন।’

এসময় বদি আরো অভিযোগ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন অফিস টেকনাফে ছিল না, এটি ছিলো কক্সবাজার ও রামুতে। রামু থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তা টেকনাফে নিয়ে চাঁদাবাজি করত। কিন্তু তাদের চাঁদাবাজিতে আমি প্রতিরোধ করার কারণেই কর্মকর্তারা গোপনে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গে আমরা নাম সম্পৃক্ত করে বদনাম ছড়াচ্ছে।

এদিকে সম্প্রতি বদির দেশ ত্যাগের গুঞ্জন উঠা প্রসঙ্গ বদি উড়িয়ে দিয়ে জানান, ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন। ফিরবেন ঈদের দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর