,

পুনরায় এমএইচ-৩৭০’র অনুসন্ধান চালু হতে পারে: মাহাথির

news-image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বুধবার জানিয়েছেন, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ-৩৭০ বিমানের নতুন কোনো প্রমাণ পাওয়া গেলে আবারও অনুসন্ধান শুরু হতে পারে।

দীর্ঘ চারবছর অনুসন্ধান চালানোর পরও খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধের ঘোষণা দিয়েছিলো কর্তৃপক্ষ। তবে বুধবার এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘যদি আমরা কোন নতুন তথ্য পাই, আমরা অনুসন্ধান পুনরায় শুরু করতে পারি।’

ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে যুক্তরাষ্ট্রের ‘ওসান ইনফিনিটি’ কোম্পানি তাদের ব্যক্তিগত তহবিল দিয়ে অনুসন্ধানটি চালাচ্ছিল। সরকারিভাবে পরিচালিত মালয়েশিয়া ও অন্যান্য দেশগুলোর যৌথ অনুসন্ধান গত বছরই শেষ করা হয়েছিল।

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে হারিয়ে হয়ে যায়। গত চার বছর ধরে অনেক অনুসন্ধানের পরও উড়োজাহাজটির ধ্বংসাবশেষের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেসময় বিষয়টি পুরো বিশ্বকে বিস্মিত করেছিলো কেননা, বিমানটির সম্পূর্ণ উধাও হওয়ার ঘটনাটি ছিলো পৃথিবীর বিমান দুর্ঘটনার ইতিহাসে বিশাল এক রহস্য। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর