,

‘ক্যারিয়ারের সিদ্ধান্ত আমিই নেই, বাবা নয়’

news-image

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ব্রাজিল তারকা নেইমার তার বাবার প্রশংসা করলেও বলেছেন, নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্তটা তিনি নিজেই নেন। পিএসজিতে এক মৌসুম কাটানোর পরই তার ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়া ব্রাজিল তারকাকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, নেইমারের রিয়ালে যাওয়ার পেছনে কাজ করছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।

‘ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত আমার বাবা নেন না। আমি নিজেই এটা ঠিক করি। যদি জিজ্ঞেস করেন, তাহলে বলব তিনিই (বাবা) সেরা পরামর্শক। কিন্তু শেষ কথাটা আমারই,’ ব্রাজিলের ম্যাগাজিন ভিআইপিকে এমনটা বলেন নেইমার।

পিএসজি তারকার আরও সংযোজন, ‘যে বিষয়গুলো ফুটবলের সঙ্গে প্রায় সমানতালে চলে, বাবা সেগুলোই দেখেন। যাতে করে আমি নিজের ফুটবলে পূর্ণ মনোযোগ দিতে পারি।’

পিএসজির হয়ে গেল মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন নেইমার। সঙ্গে ১৮টি অ্যাসিস্টও আছে তার। এমন দুর্দান্ত মৌসুমের শেষ পর্যন্ত অবশ্য খেলতে পারেননি তিনি। গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মৌসুমই শেষ হয়ে যায় তার।

বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা নেইমার এখন অনেকটা সুস্থ। রাশিয়ার মূলমঞ্চে অভিযানে নামার আগে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর