,

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের বাশার আল আসাদের হুঁশিয়ারি

news-image

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে তিনি দ্বিধা করবেন না। সিরিয়ার প্রায় এক তৃতীয়াংশ কুর্দিদের দখলে যারা ইসলামিক স্টেট’র বিরুদ্ধে সিরীয় বাহিনীর সাথে এক হয়ে লড়েছে।

বৃহস্পতিবার রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ কুর্দি সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স – এসডিএফ কে উদ্দেশ্য করে বলেন, ‘এসডিএফ এখন সিরিয়ার একমাত্র সমস্যা। আমরা দু’ভাবে এ সমস্যার সমাধান করতে পারি।’

এক- যেহেতু তাদের বেশিরভাগই সিরীয়, ধরে নিচ্ছি তারা তাদের দেশকে ভালোবাসে এবং কোনো বিদেশী শক্তির পুতুল হয়ে থাকতে চায় না তাই আলোচনায় বসতে চাই। আমরা সকল সিরীয় একসাথে বাস করতে চাই। যদি তারা তা না মানতে চায় তবে শক্তি প্রয়োগ করে ওই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নেবো।’

এছাড়াও আসাদ জানান সিরিয়ায় অল্পের জন্য রাশিয়ান ও মার্কিন সেনাবাহিনীর সরাসরি সংঘাত এড়ানো গেছে। তিনি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনীর বিজ্ঞতার কারণে দুই পরাশক্তির সরাসরি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।’ এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর