,

ভারতে নিপা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতি এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। খবর এনডিটিভি।

খবরে বলা হয়েছে, কারাসেরির ২৮ বছর বয়সী একজনের রক্তের নমুনায় ভাইরাসটির উপস্থিতি পাওয়ার পর পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির এক সূত্র নিপায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে। মারা যাওয়া সর্বশেষ দুজনও কেরালার কোঝিকোদেতে আক্রান্ত হয়েছিলেন।

খবরে আরো বলা হয়েছে, সোমবার কলকাতায় মারা যাওয়া এক সৈন্যও ভাইরাসটিতে আক্রান্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সিনু প্রসাদ নামে কেরালার বাসিন্দা ওই সৈন্যের কর্মস্থল ছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে।

কেরালায় মাসখানেকের ছুটি কাটিয়ে ফেরার ৭ দিনের মাথায় গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার রক্তের নমুনাও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে; ভারতের মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠানই রক্তে নিপা ভাইরাস সনাক্ত করতে পারে।

প্রাণঘাতি এই ভাইরাস মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর সংস্পর্শেও ছড়াতে পারে। এ দফায় কেরালার কোঝিকোদের এক বাড়ির ভেতরকার অব্যবহৃত কুয়া থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। ওই কুয়াটির ভেতর বেশ কয়েকটি মৃত বাদুড় পাওয়া গেছে। ওই পরিবারটি বাবা ও দুই সন্তানসহ চার জন নিপায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিপা ভাইরাসে সংক্রমণের লক্ষণগুলো হল, শ্বাসকষ্ট, মস্তিস্কে প্রদাহ, জ্বর, মাথাব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, বিভ্রান্তভাব ও প্রলাপ বকা। আক্রান্ত রোগী সংক্রমণের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে গভীর কোমায়ও চলে যেতে পারেন। এখন পর্যন্ত ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্থাস্থ্য সংস্থা। ‘নিবিড় পরিচর্যাই’ আক্রান্ত ব্যক্তির একমাত্র চিকিৎসা বলে জানিয়েছে সংস্থাটি।

১৯৯৮ সালে মালয়েশিয়ার কাম্পুং সুনগাই নিপা এলাকায় প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর প্রথমবারের মতো এ ভাইরাস শনাক্ত হয়। ২০০৪ সালে বাংলাদেশেও ফলখেকো বাদুড়ের মাধ্যমে সংক্রমিত খেজুরের রস খেয়ে অনেকে এ রোগটিতে আক্রান্ত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর