,

অ্যাকর্ড-অ্যালায়েন্স কার্যক্রম গুটিয়ে চলে যাবে: বাণিজ্যমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের পোশাক কারখানায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড-অ্যালায়েন্স তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সহ ৮টি সংগঠনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন বিষয়ে এ বৈঠক হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যেই অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়েছে, চলতি বছরের ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তারা কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যাবে। উন্নত কোনো দেশেই এদের ঢুকতে দেওয়া হয় না। বাংলাদেশ একটা মর্যাদাকর দেশে, এদেশে তাদের আর ঠাঁই নেই।

রানা প্লাজার ধস এবং তারও আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপ এবং আমেরিকার ক্রেতাদের দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং গার্মেন্টস মালিকদের সাথে একটি চুক্তি করেছিল ২০১৩ সালে। সে অনুযায়ী অ্যালায়েন্স ইতোমধ্যেই তাদের কাজ শেষ করেছে আর চলতি বছর মে মাসে শেষ হবে অ্যাকর্ডের কাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর