,

‘দর্শকের ঈদ হবে রাশিয়ায়, সিনেমা হলে নয়’

news-image

বিনোদন প্রতিবেদক: বিশ্বকাপ উন্মাদনার মাঝে এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা কতোটা দর্শক টানতে পারবে তা নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ মনে করছেন, রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে, তেমন ব্যবসাসফল হবে না।

এদিকে ঈদে সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না দেয়ার নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ফলে এবারের ঈদে দেশীয় সিনেমা দর্শক মাতাবে বলে ধারণা অনেকের।

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এবারের ঈদে চলচ্চিত্র নিয়ে মারামারি না করে ২-৩টি দেশীয় ছবি রিলিজ দেয়া হোক, সেগুলো হিট সুপারহিট হলেই আমরা খুশি। কারণ আমাদের দর্শকের এবারের ঈদ হবে রাশিয়ায়, সিনেমা হলে নয়। আমার চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা হতে এমনটি বলছি।’

এবারের ঈদে ওমর সানী অভিনীত ‘চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিও মুক্তির মিছিলে রয়েছে। এই ছবিটিতে আরও অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।

ওমর সানী বলেন, ‘স্বার্থপরের মতো আরেকটি কথা বলতে চাই। এবারের ঈদে আমার একটি সিনেমা আসছে। নাম ‘চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। অভিনয়ে শাকিব খান, বুবলী, ওমর সানী ও মৌসুমী। মজার ছবি, দেখে দর্শক তৃপ্ত হবে। আমি চাই এ ছবিটি ব্যবসাসফল হোক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর