,

উ. কোরিয়ার সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটের বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জন উনের মধ্যে ঐতিহাসিক সম্মেলনের প্রাক প্রস্তুতি হিসেবে মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পোম্পেওর সঙ্গে দেখা করেছেন উত্তর কোরিয়ার জেনারেল কিম ইয়ং চোল। গতকাল বুধবার বিকেলে জাতিসংঘ দপ্তরের পাশের একটি বহুতল ভবনে দেখা করেন তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল স্টেট সেক্রেটারি পম্পেওর সঙ্গে নৈশভোজে শেষে একটি বিমানে করে চিনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন উত্তর কোরিয়ান নেতার ‘ডানহাত’ খ্যাত এ সেনাপ্রধান। আজ বৃহস্পতিবার দুদেশের কর্মকর্তাদের মধ্যে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০ বছর বছর পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র ভ্রমণ করলেন।
নৈশভোজ শেষে পম্পেও টুইট করেন, ‘নিউ ইয়র্কে কিম ইয়ং কোলের সাথে আজ রাতের খাবারটা ভালো ছিলো। ডিনার মেনুতে ছিলো স্টেক,ভুট্টা ও পনির।’

সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন।
বহুল প্রতীক্ষিত এই সম্মেলনের আলোচ্য বিষয় কী হবে-এখনো সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে,কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং উত্তেজনা প্রশমণই আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর