,

ঝুঁকিতে রয়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু!

news-image

অনলাইন ডেস্ক: বর্তমানে বিশ্বের ১২০ কোটি বা অর্ধেকেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে। ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্যা চিলড্রেন এ কথা বলেছে। বুধবার সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস। এই দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য, সংঘর্ষ ও মেয়েশিশুদের প্রতি বৈষম্যেই শিশুদের ঝুঁকিতে থাকার মূল কারণ। ১২০ কোটির বেশি শিশু এই তিন ধরনের হুমকির মুখে রয়েছে। এ ছাড়া ১৫ কোটি ৩০ লাখ শিশু একই সময় এসব হুমকির মুখোমুখি।

সেভ দ্যা চিলড্রেনের সূচক বলছে, ১০০ কোটি শিশু বসবাস করে দারিদ্র্যপীড়িত দেশগুলোতে। সংঘর্ষপ্রবণ দেশগুলোতে বসবাস করে ২৪ কোটি শিশু। আর ৫৭ কোটি ৫০ লাখ শিশু এমন সব দেশে বাস করে যেখানে নারীর প্রতি বৈষম্য সাধারণ ঘটনা।

শিশুদের পরিস্থিতি নিয়ে ১৭৫টি দেশে জরিপ পরিচালনা করে সেভ দ্যা চিলড্রেন। জরিপে দেখা গেছে, শিশুদের সবচেয়ে ভালো অবস্থা সিঙ্গাপুর ও স্লোভেনিয়ায়। দেশ দুটি যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ের নিচে রয়েছে নাইজার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর