,

স্বেচ্ছায় বিষধর সাপের ২০০ ছোবল খেলেন এই গবেষক

news-image

অনলাইন ডেস্ক: এক ব্যক্তি নিজের শরীরে নিয়ে চলেছেন একের পর এক বিষাক্ত সাপের কামড়! কিন্তু কেন সে এমন আশ্চর্য বিপজ্জনক কাণ্ড ঘটাচ্ছেন? তিনি কি কোনো নতুন বিশ্বরেকর্ড গড়তে চলেছেন? না, তা নয়। নিছক বাহাদুরি দেখাতে এমন কাজ করেন না অপেশাদার বিজ্ঞানী টিম ফ্রিডি। সম্প্রতি তার এমনই দুঃসাহসী ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন-এর বাসিন্দা টিমের উদ্দেশ্য অত্যন্ত মহৎ। তাঁর বক্তব্য- পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর দংশনের চিকিৎসা সংক্রান্ত গবেষণার খাতিরেই তিনি এমন কাজ করছেন।

৩৯ বছরের টিমের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কিন্তু নতুন নয়। ‘বিস্ট বাডিজ’ নামের ওই পেজে ২৩ মে ভিডিওটি শেয়ার করা হলেও আসলে এটি প্রায় আড়াই বছরের পুরনো। ওই ভিডিওতে বলা হয়েছে, টিম প্রায় ১৬০ বার স্বেচ্ছায় সাপের ছোবল খেয়েছেন শরীরে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্প্রতি সংখ্যাটা ১৬০ থেকে বেড়ে হয়েছে ২০০। গত প্রায় দু’দশক ধরে এই নিয়ে গভীর গবেষণায় মত্ত টিম।

এখানেই শেষ নয়, বিষধর সাপের চিকিৎসার জন্য নিরলস নিজের শরীরে ‘বিষ’ ধারণের অন্য খেসারতও দিতে হয়েছে তাঁকে। স্ত্রী বেথের সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে তার। স্ত্রী’র বক্তব্য- টিম নিজের স্ত্রী ও সন্তানদের কখনই প্রাধান্য দেননি। তাই তিনি চলে গেছেন টিমকে ছেড়ে।

টিম অবশ্য এর পরেও বদলাননি। নিজের গবেষণায় মত্ত টিমের লক্ষ্য একটাই। সমস্ত বিষধর সাপের কবল থেকে যেন বাঁচানো যায় পৃথিবীর মানুষকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর