,

অনলাইনে বাসের টিকিট অগ্রিম কাটার সুবিধা, কাউন্টারে ভীড় কম

news-image

অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা থাকায় এই ঈদ মৌসুমে বাসে কাউন্টারে ভীড় কম। ঈদকালীন বাস টিকিট আগাম বিক্রির প্রথমদিন বুধবার ঢাকার দুইটি বাসটার্মিনালসহ বিভিন্ন পরিবহন কোম্পানির কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কর্মী জাহাঙ্গীর এ প্রতিবেদকের প্রশ্নে জানান, ঈদের টিকিট বিক্রির গত বছরের প্রথমদিন আর এবারের প্রথমদিনে বিস্তর ফারাক। কাউন্টারে টিকিট ক্রেতা কম। খোঁজ নিয়ে জানলাম, অনলাইনেই টিকিট ক্রয় করছেন যাত্রীরা।

সহজ ডটকম ও বাস ডটকম ডট বিডি নামক ওয়েব সাইটের মাধ্যমে যাত্রীরা বাসের টিকিট সংগ্রহ করছেন বলে বিভিন্ন বাস কাউন্টার থেকে জানা গেল। কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের কর্মী রুবেল বলেন, অনলাইনে টিকিট বিক্রির সুবিধায় আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কাউন্টারে বিশৃঙ্খলাও হয়নি আজকে।

পান্থপথের গ্রিন লাইন পরিবহন অফিস থেকে সোহান নাম জানিয়ে একজন কর্মী মোবাইলে বলেন, তাদের টিকিট বুকিং বেশি অনলাইনেই।

সহজ ডটকমের মাধ্যমে টিকিট পাওয়া ইমতিয়াজ বলেন, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় পেরেশানি, পরিশ্রম ও হুঁড়োহুঁড়ি থেকে রক্ষা।

এদিকে কাউন্টারে আসা যাত্রীদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ টিকিট রেখেও বলছে নেই, দামও নিচ্ছে বেশি। কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, এখন অনলাইনে বাসের টিকেট কাটার সুযোগ থাকায় অন্যান্য বারের তুলনায় ভিড় কম। ফলে কাউন্টারে আগত যাত্রীরা টিকিট পাচ্ছেন না।

সহজ ডটকমের কাস্টমার সার্ভিসে কল করে জানা গেল- গত ঈদের চেয়ে এবারের ঈদে তাদের মাধ্যমে টিকিট সংগ্রহকারীর সংখ্যা বেশি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর