,

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

news-image

গোপালগঞ্জ বড় বাজারের মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। পরে তারা মাদ্রাসার সামনের সড়কে অবরোধ করে। পুলিশ অবরোধ তুলে দিলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে গোপালগঞ্জ পৌরসভায় জড়ো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে শহরের বাজার এলাকায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নকল, মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইর মালামাল বিক্রি ও প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ মুদি ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৫০ হাজার, মাছ বিক্রেতা বিমল বাড়ৈকে ১০ হাজার, মাছ বিক্রেতা ধলু বাড়ৈকে ৫ হাজারসহ ৮ জন ব্যবসায়ীকে এক লাক্ষ ২ হাজার টাকা জরিমানা করেন।

এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের উপর চড়াও হয় এবং আদালত পরিচালনায় বাঁধা সৃষ্টি করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ফিরে আসেন। এরপর ব্যবসায়ীরা ভ্রাম্যামাণ আদালত পরিচালনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেয়।

গোপালগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু কাজী জানান, পৌর মেয়রের সাথে ব্যবসায়ীক নেতৃবৃন্দ আলোচনায় বসে সেখানে সিদ্ধান্ত হয় যে, সিঘ্র এর একটি সুষ্ঠু সমাধান না করা হলে অনির্দিষ্টকালের জন্য জেলার সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর