,

রোজা হচ্ছে গোপন ইবাদত

news-image

মাহে রমজানের রোজার মাধ্যমে মানুষকে লোভ-লালসা, ফিতনা-ফাসাদ, পরনিন্দা প্রভৃতি অন্যায় আচরণ বর্জন এবং উন্নততর আদর্শের অনুসারী হওয়ার সুযোগ প্রদান করা হয়েছে।

রোজার মাধ্যমে এসব গুণ যতো বেশি অর্জন করা যায়, অন্য কোনো ইবাদতে তা সম্ভব নয়। অন্যান্য ইবাদতে লোক দেখানোর সম্ভাবনা থাকে, কিন্তু রমজান মাসের রোজায় এই সম্ভাবনা একেবারেই নেই।

রোজা কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন ও তাঁর সন্তুষ্টি লাভের জন্যই রাখা হয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাপেক্ষা প্রিয় বন্দেগি হলো রোজা।

মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন এবং সংযম শিক্ষাই রোজায় মুখ্য উদ্দেশ্য। রোজা হচ্ছে আত্মশুদ্ধির সোপান। পার্থিব যাবতীয় লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ থেকে আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম ও তাকওয়া অর্জনের নামই রোজা।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন ইবাদত খুব প্রিয়। আর রোজা একটি গোপন ইবাদত। কেননা সর্বশক্তিমান আল্লাহ ও রোজাদার ব্যক্তি ছাড়া আর কারও পক্ষে জানা সম্ভব নয় সে রোজা রেখেছে কিনা।

রোজার একটি অন্যতম মাহাত্ম্য এই যে, রোজার মাধ্যমে মানুষের মধ্যে ফেরেশতা সুলভ আচরণ প্রকাশ পায়। ফেরেশতাগণ যেমন পানাহার ও ভোগ-বিলাস করেন না, তেমনি রমজান মাসে রোজাদার ব্যক্তিও সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকেন।

রোজার এ ধরনের তাৎপর্যের কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তিনিই রোজার পুরস্কার প্রদান করবেন।

এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমারই জন্য এবং এর প্রতিদান আমি-ই প্রদান করবো।” (সহিহ বুখারি)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর