,

রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের পার্লামেন্টে আলোচনা হবে

news-image

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্রান্স পার্লামেন্টে আলোচনা হবে। এ আলোচনায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ফ্রান্সে গেছেন। সেখানে ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দি রোহিঙ্গা সিচুয়েশন ইন মায়ানমার এ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১ জুন ফ্রান্সে রাজধানী প্যারিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্পিকার রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত গঠনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবে বলে সংসদ সচিবালয় আশা প্রকাশ করেছে।

বুধবার জাতীয় সংসদের স্পিকার তার দু’সফর সঙ্গী নিয়ে এমিরেটস এয়ালাইন্সের একটি বিমানে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে একান্ত সচিব কামাল বিল্লাহ ও গণসংযোগের পরিচালক তারিক মাহমুদ প্যারিস গেছেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে আগামী ৪ জুন স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর