,

বদি এখন গায়ক! ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : ‘পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না।’ মাইক্রোফোন হাতে বহুল জনপ্রিয় এ গানটি এবার দরদ দিয়ে গাইলেন কক্সবাজারের আলোচিত সাংসদ বদিউর রহমান বদি।

তার কণ্ঠে গাওয়া এ গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কালো প্যান্ট ও লাল শার্ট পরিহিত সাংসদ বদি কোনো এক অনুষ্ঠানে গানটি গেয়েছেন। সোয়া ৪ মিনিটের এক ভিডিওতে দেখা যায়, তার গান শুনে মঞ্চে উপস্থিত অনেকে তালি দিচ্ছেন। তবে ভিডিওটি কবে বা কোথায় করা হয়েছে তা জানা যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীসহ সারাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শতাধিক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছে কয়েক হাজার মাদকসেবী ও ব্যবসায়ী।

দেশব্যাপী চলমান এ অভিযানে কক্সবাজারের সাংসদ বদিউর রহমান বদিকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও তিনি বারবার তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বলেছেন, বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ নেই। তবে তিনি জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।

https://youtu.be/r2WxCyS5j8E

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর