,

আবারো ‘মা’ হচ্ছেন কারিনা কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : কয়েকে দিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে কারিনার নতুন ছবি ‘ভিরে দি ওয়েডিং’। তৈমুর হওয়ার পর এটাই করিনার কামব্যাক ফিল্ম । তবে এরই মধ্যে বলিউডে চাউর হয়েছে, কারিনা নাকি আবারো ‘মা’ হচ্ছেন। তবে বাস্তবে নয়। করিনা ‘মা’ হচ্ছেন তাঁর পরবর্তী ছবিতে।

জানা গেছে, করণ জোহরের পরবর্তী ছবিতে কাজ করবেন নবাব-পত্নী। আর সেই ছবিতেই এক মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

করিনার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‘বহুদিন ধরেই করণ চাইতেন ধর্ম প্রোডাকশনের কোনো ছবিতে কাজ করুক কারিনা। ‘কি অ্যান্ড কা’ ছবির পরে করণের সঙ্গে তাঁর কাজ করার কথাও শোনা যায়। কিন্তু তখন কারিনা অন্তঃসত্ত্বা থাকায় কাজটি হয়নি।’’

বাস্তবেও মা হিসেবে করিনা কতটা সাবলীল, তা বারবার ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। তাই তৈমুরের মায়ের উপরে ভরসা করে, পরবর্তী ছবির জন্য করিনার কথাই ভেবেছেন করণ।

বিয়ে এবং সম্পর্ক নিয়ে তৈরি হবে ছবিটি। রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটির চিত্রনাট্য শুনেই পছন্দ করেছেন বেবো। এর আগেও ‘রা-ওয়ান’ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কারিনা।

আগামী শুক্রবার তাঁর ‘ভীরে দি ওয়েডিং’ মুক্তি পাচ্ছে। শশাঙ্ক ঘোষের পরিচালনায় এই ছবিতে কারিনার চরিত্রের নাম কালিন্দি। যে স্বভাবে ‘কমিটমেন্ট ফোবিক’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর