,

চীন ধর্মীয় স্বাধীনতায় সমস্যাগ্রস্ত : যুক্তরাষ্ট্র

news-image

চীন ধর্মীয় স্বাধীনতায় ব্যাপকভাবে সমস্যায় জর্জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তিব্বতীদের নিরাপত্তা বিধানে মার্কিন সিনেটে একটি আলোচনা বৈঠকে একজন কূটনৈতিক এমন একটি মন্তব্য করেন বলে জানিয়েছে ভারত ভিত্তিক গণমাধ্যম ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’। শুধু ফেব্রুয়ারিতেই চীন অন্তত ২৬জন ধর্মীয় ব্যক্তিকে তাদের ধর্ম চর্চার জন্য অবৈধ ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনের বরাতে গণমাধ্যমটি দাবি করেছে।

গতমাসে মার্কিন সিনেট তিব্বতের বৌদ্ধ সম্প্রদায়ের অধিকার সংবলিত একটি নীতিমালা পাশ করেছে। নীতিমালাটিতে বৌদ্ধদের ১৫তম দালাইলামা পছন্দের অধিকারের কথাও বলা হয়েছে। তিব্বতিদের অবস্থা ক্রমান্বয়ে আরো জটিল হচ্ছে বলে জানিয়েছে মার্কিন ‘অ্যামবাসেডর অ্যাটলার্জ ফর ইন্টান্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ স্যাম ব্রোউনব্যাক। দেশটিতে বসবাসকৃত খ্রিস্টান ও ফালুন গং চর্চাকারীদের অবস্থাও প্রায় একই বলে ওয়াশিংটনে একবিবৃতিতে তিনি জানান।

চীনে কোনরকম ধর্মীয় চর্চা নিষিদ্ধ বলে এক প্রতিবেদনের বরাতে জানিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে মুসলিমদের অবস্থাও নাজুক তাদের ধর্মীয় বাধ্যতামূলক বিধান সালাত ও সাওমও পালন করতে দেয়া হয়না। চীন সরকার দেশটিতে ধর্মীয় প্রকাশনার সংস্করণ, অনুবাদ, প্রকাশনা, উৎপাদন, ছাপা ও প্রচারণার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বলে মার্কিন কংগ্রেস সমর্থিত একটি প্রতিবেদন দাবি করেছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর