,

বউয়ের সঙ্গে শপিংয়ে যেতে ভয় পান মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক: বল পায়ে তিনি কীই-বা না করতে পারেন! অনায়াসে দুমড়েমুচড়ে ফেলেন প্রতিপক্ষের রক্ষণভাগ। গোলের পর গোল করে গাঁথেন মালা। অবিশ্বাস্য পাসে সতীর্থদের দিয়েও করিয়ে থাকেন দুর্দান্ত সব গোল। সবকিছু মিলিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাঁর নামে এক ঘাটে পানি খায়। এই তো লিওনেল মেসির পরিচয়। আরও একটা পরিসংখ্যান আছে আর্জেন্টাইন খুদে জাদুকরের পাশে, এখন পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর।

ফুটবল মাঠে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছড়ানো এই মেসির মনেও ভয় আছে। এটা আর যা তা কোনো বিষয় নয়, ভয়ের কারণ তাঁর বউ। ভণিতা না করে বলা যায়, বউয়ের সঙ্গে শপিংয়ে যেতে ভয় পান মেসি। এর অর্থ এই নয়, বাজার থেকে কোনো কিছুর কেনার প্রয়োজন হয় না বার্সেলোনা তারকার। ব্যক্তিগত ও পরিবারের চাহিদা অনুযায়ী সবকিছুই কেনা হয়। কিন্তু তা সশরীরে বাজারে গিয়ে নয়, অনলাইনে, ‘আমি জামাকাপড় কিনতে পছন্দ করি। কিন্তু বাজারে গিয়ে নয়। কেনাকাটা করা হয় অনলাইনে; যা আমাকে বাইরে যেতে নিরুৎসাহিত করে। আসলে আমি যখন আন্তোনেল্লার (মেসির স্ত্রী) সঙ্গে বাইরে যায়, অসহায় বোধ করি।’ বোঝেনই তো মেসি বাজারে গেলে তাঁকে কেন্দ্র করে পরিবেশটা কেমন হতে পারে!

এর অর্থ এই নয় যে মেসি একেবারেই বাইরে চলাফেরা করেন না। তিনিও রক্তমাংসের গড়া মানুষ। কিন্তু যত দ্রুততার সঙ্গে কাজ শেষ করে ফিরতে পারলেই যেন তিনি হাঁফ ছেড়ে বাঁচেন, ‘যখন আমি কেনাকাটা বা হাঁটার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করি, সব সময় দ্রততার সঙ্গে যায়। কোথাও থামি না। গিয়ে কাজটা শেষ করে দ্রত ফিরে আসি। কিন্তু আন্তোনেল্লা বা বাচ্চাদের সঙ্গে গেলে তা করা যাই না।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর