,

এখনও কোনও সিদ্ধান্ত নেননি মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক কমিটির(একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলছিলেন ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন মাশরাফি মুর্তজা’। পরিকল্পনামন্ত্রীর এমন কথার পর ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

কেউ যুক্তি দিচ্ছেন পক্ষে আর কেউবা যুক্তি দিচ্ছেন বিপক্ষে। দিনভর চলতে থাকে এমন সব যুক্তিতর্ক। কিন্তু সন্ধ্যা নামতেই বোল পালটে যায় মন্ত্রীর কথার।

এরপর সন্ধ্যায় একটি দৈনিক পত্রিকাকে বলেছেন, ‘মাশরাফি নির্বাচন করবে কিনা সেটা আমি বলার কে। আমি দলের হয়ে কিছু বলিনি। লোকমুখে অনেকদিন শুনে আসছি ম্যাশ নাকি নির্বাচন করবে তাই আমিও মজা করে বলেছি।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘২০১৯ সালে আছে বিশ্বকাপ। ম্যাশ আর সাকিব দুজনেরই খেলার কথা রয়েছে সেখানে। তাছাড়া গতকাল মাশরাফিও বলেছে আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চায় সে। খেলার ভেতরে নির্বাচন কী করে সম্ভব।’

তবে আরটিভি অনলাইনের পক্ষ থেকে মাশরাফির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এ ব্যাপারে মাশরাফি কারও সঙ্গে কোনও কথা বলছেন না এবং বলতেও চাচ্ছেন না, কারও ফোন ধরছেন না, এমনকি মোবাইল ফোনটিও বন্ধ রেখেছেন। তবে তার এক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তিনি নেননি।

উল্লেখ্য, আজ একনেক এর বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, মাশরাফি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন। আমার দলে খেলে প্রথম বছর আমাকে চ্যাম্পিয়ন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর