,

গাজীপুর সিটি নির্বাচনে ইসির আরেকটি পরীক্ষা নেবে বিএনপি

news-image

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে ইসির আরেকটি ‘পরীক্ষা’ নিতে চায় বিএনপি। গাজীপুরেও যেন খুলনার নির্বাচনের মতো অনিয়ম না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) পদক্ষেপ নিতে বলেছে দলটি। ইসি এ পরীক্ষায় পাস বা ফেল করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার নির্বাচন ভবনে গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে একথা বলেন।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

ইসির ওপর বিএনপির এখনো আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের কমিশনের প্রতি আস্থা না থাকলেও আসতে হয়, কারণ কমিশন একটিই। আমরা গাজীপুর সিটি নির্বাচনে কমিশনকে আরেকবার পরীক্ষা করবো। তারপর আমাদের সিদ্ধান্ত নেব। এমপিদের স্থানীয় নির্বাচনে প্রচারের সুযোগ দেয়া নিয়েও বিএনপির আপত্তির কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেন গয়েশ্বর। খুলনা নির্বাচনের অনিয়ম ইসির কাছে লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এর আলোকে যাতে গাজীপুরে কোনো অনিয়ম না হয়, সুষ্ঠু নির্বাচন হয় সে বিষয়ে ইসিকে বলা হয়েছে।
কমিশনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল জানায়, রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনই ইসির কাজ। দেশের মানুষ ইসির প্রতি আস্থা না রাখলে, রাজনৈতিক দলের আস্থা হারালে তাহলে ইসির এ সদস্যরা কাজ করতে পারবেন না। প্রসঙ্গত, ২৬ জুন গুাজীপুর সিটি কর্পোরেশনে ভোট হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর