,

যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না: সেবাস্তিয়ান ক্রুজ

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিয়ে আস্থাহীনতায় ভুগছে দেশটির কৌশলগত মিত্র ইউরোপীয় সহযোগিরা। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সহযোগিদের মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রকে আগের মত ভরসা করতে পারছেন না তারা।

ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জন্য ক্রমেই আস্থাহীনতার প্রতীক হয়ে উঠছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউরোপ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’ এক মাস আগে এক সমীক্ষায় দেখা গিয়েছে ৮২ ভাগ জার্মান নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য রাজনৈতিক সহযোগি মনে করেন না। এর আগে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল এক মন্তব্যে বলেছিলেন, ইউরোপকে নিজের ভাগ্য নিজের হাতেই তুলে নিতে হবে।

মূলত ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্যারিস জলবায়ূ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নিজকে প্রত্যাহার করে নেয়া, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি ও ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি বাতিলের মত কয়েকটি বিতর্কিত ও সমালোচিত সিদ্ধান্ত ইইউ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে শীতলতা সৃষ্টি করে।

তবে ইইউ রাজনৈতিকদের মধ্যে শুধু ক্রুজ ও মের্কেলই ওয়াশিংটনের সঙ্গে ইইউর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন নি। এপ্রিলে ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বুলগেরিয়ায় পশ্চিম বলকান দেশগুলোর এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘যদি এমন বন্ধু কারো থাকে, তবে শত্রুর কি প্রয়োজন? তবে হ্যাঁ, ইউরোপের সন্তুষ্ট থাকা উচিত কারণ ট্রাম্পের সম্পর্কে ধোঁয়াশা কেটেছে।’ আরটি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর