,

স্ত্রী-গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকার নির্দেশ জার্মান খেলোয়াড়দের

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সময় কোনো ছাড় নয়। এই সময়ে জোয়াকিম লো’র কাছে আত্মার চাহিদার কোনো দাম নেই। খেলোয়াড়দের সেক্সে নিষেধাজ্ঞা আরোপ করে জার্মান কোচের সাফ কথা, ‘আত্মার চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ।’

লক্ষ্য বিশ্বকাপ। এজন্য খেলোয়াড়দের উপর যে কোনো ধরণের কঠোরতা আরোপ করতে রাজি জার্মানির কোচ জোয়াকিম লো। আগেভাগেই তিনি যেমন জানিয়ে দিলেন, বিশ্বকাপ চলার সময় তার দলের ফুটবলাররা স্ত্রী-সন্তান কিংবা গার্লফ্রেন্ডের কাছে ঘেঁষতে পারবেন না। তবে শোবার আগে অ্যালকোহল পানে আপত্তি নেই লো’র।

ইতালিয়ান দৈনিক ‘লা গাজেতা দেলো স্পোর্ট’ এর এক প্রতিবেদনে এসেছে, জার্মানির খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতির সময় স্ত্রী, সন্তান আর গার্লফ্রেন্ডকে সঙ্গে রাখতে পারবেন। কিন্তু টুর্নামেন্ট চলার সময় পারবেন না।

তবে কি রাতটা একদমই হতাশায় কাটবে খেলোয়াড়দের? না, জোয়াকিম লো তার শিষ্যদের অ্যালকোহন পানে নিষেধাজ্ঞা আরোপ করছেন না। বিশ্বকাপ চলার সময়ও রাতে সেটা পান করতে পারবেন যার ইচ্ছে। কিন্তু স্ত্রী-গার্লফ্রেন্ডের কাছে ঘেঁষা একদমই নয়!

টুর্নামেন্ট চলার সময় হোটেল কিংবা লকার রুম থেকে কোনো ধরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে পারবেন না জার্মান খেলোয়াড়রা। যদি এমন কিছুর শক্ত প্রমাণ পাওয়া যায়, তবে দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকবেন সেই খেলোয়াড় কিংবা খেলোয়াড়রা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর