,

রোহিঙ্গাদের কারণে দুশ্চিন্তার ছাপ জেলেদের (ভিডিও)

news-image

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাফ নদীতে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ রয়েছে মাছ শিকার। নাফ নদীর জাদিমুরা পয়েন্ট। এখানে জেলেরা নাফ নদী থেকে মাছ শিকার করে এনে বেচাকেনায় ব্যস্ত থাকতেন প্রতিদিনই। কিন্তু রোহিঙ্গা সংকটের কারণে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ রয়েছে নাফ নদীতে মাছ ধরা। ফলে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা জেলেদের একমাত্র সম্বল জাল ও নৌকা এখন নষ্ট হওয়ার পথে।

অন্যদিকে রোহিঙ্গাদের কারণে অন্য কোন শ্রমের কাজ না পাওয়ায় চোখে মুখে চরম দুশ্চিন্তার ছাপ জেলেদের। তাদের অভিযোগ, সরকারিভাবে সহায়তার দেয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত পাননি কোন ধরণের সহায়তা। ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের।

এক স্থানীয় বলেন, ‘আমাদের এখানে স্থানীয়রা পাঁচশ টাকা দিন হিসেবে কাজ করলেও রোহিঙ্গারা করে দুইশ টাকায়। তাদের জন্য আমরা কোন কাজ করতে পারি না।’

আরেক জন বলেন, ‘আট নয় মাস হয়ে গেছে মাছ ধরতে পারি না। বিজিবি আমাদের জাল নামাতে দিচ্ছে না। গেলেই ওখানে আমাদের মারধর করে।’

কক্সবাজার, জেলাফিশিং বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, মাছ শিকার করতে পারছেনা তারা অনেক নাজেহাল অবস্থা তাদের। তাদের মাছ ধরার সুযোগ করে দেওয়া অথবা সাহায্য সহযোগিতা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান গুলো থেকে যদি পাওয়া যায় তাহলে তাদের এই দূর্দশার দিনগুলো অনেক অংশে নিরসন হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এটা সাময়িক তারা(প্রশাসন) তদন্তের মধ্যে আছে তাদের মাছ ধরার অনুমতি দেওয়া যায় কি না। কিন্তু কয়েকদিন পরে তারা মাছ ধরতে পারবে এটা আসা করছি। সূত্র: সময় টিভি

https://youtu.be/2H02HXNbKsM

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর