,

যুদ্ধ-বিধ্বস্ত কাবুলে শিশুদের জন্য প্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি!

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিশুদের জন্যে এই প্রথম ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা হয়েছে। ‘চারমাগজ’ নামের ভ্রাম্যমাণ লাইব্রেরিটি কাবুলের ব্যস্ত রাস্তাগুলোতে ছুটে চলে। একটি গণপরিবহনকে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পরিণত করা হয়েছে।

শিক্ষার্থী ও পথশিশুরা এই লাইব্রেরিতে ঢুকে শিশুদের বই পড়তে পারে। রাষ্ট্র পরিচালিত একটি বাস কোম্পানি থেকে গাড়িটি ভাড়া নেয়া হয়েছে। সরকারি ভবন, প্রধান সড়ক ও অন্যান্য জনাকীর্ণ এলাকাগুলো এড়িয়ে সতর্কভাবে এটি তার কার্যক্রম পরিচালনা করছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা ফ্রেশতা করিম ফেব্রুয়ারি মাসে বাসটি চালু করেন। করিম পাকিস্তানের একটি শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন। তালেবান সরকারের পতনের পর ২০০২ সালে তিনি আফগানিস্তানে ফিরে আসেন। এরপর কাবুলে স্নাতক শেষ করে বৃত্তি নিয়ে জননীতি বিষয়ে মাস্টার্স অধ্যয়নের জন্য অক্সফোর্ড যান।

প্রসঙ্গত, তালেবান ও ইসলামিক স্টেট-আইএস দুটি জঙ্গি সংগঠনই কাবুলে হামলা জোরদার করেছে। এতে অনেক বাবা-মা সংঘর্ষ সহিংসতা ও রক্তপাত দেখে প্রকাশ্যে তাদের সন্তানদের আনতে চান না। তবে, ভ্রাম্যমাণ লাইব্রেরিটি আপাতভাবে সে দৃশ্যপট পালটে দিয়েছে। প্রতিদিন প্রায় তিনশ’ শিশু এই লাইব্রেরি ব্যবহার করে।

১৩ বছর বয়সী জাহরা বলে, ‘সপ্তাহে একদিন বই পড়তে এই বাসে আসি। আমি বাড়ি গিয়ে আমি কি পড়লাম আমার ভাইবোনদের তা বলি।’ এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর