,

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

news-image

আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। কোচ কোর্টনি ওয়ালশ তাঁকে বিশ্রাম দিয়েছিলেন দুদিনের। কিন্তু একদিনের মাথাতেই জানা গেল বুড়ো আঙুলের সেই চোট মোস্তাফিজকে খেলতে দেবে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।’ আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতের দেরাদুনের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পন্তের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং অবশ্য করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর