,

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন রুহি

news-image

মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি আবারও মা হতে যাচ্ছেন। এখন স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন এই গ্লামার গার্ল।গত ২৫ মে ছিল রুহির জন্মদিন।

এ উপলক্ষে সবাইকে খুশির খবরটি দেন এই অভিনেত্রী। নিজের ফেসবুকে স্ট্যাটাস রুহি লিখেছেন, ‘গত ৬ বছর আমরা একত্রে উদযাপন করেছি। তবে এ বছরটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ খুব শিগগিরই আমাদের দ্বিতীয় সন্তান আসছে। বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ছবি অভিনয় করেছিলেন রুহি। কাজের সূত্রেই মনসুর-রুহির বন্ধুত্বের সূচনা। এরপর প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন তারা। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিয়ে করেন মনসুর-রুহি। ২০১৫ সালের ২২ ডিসেম্বরে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। ছেলের নাম রুহান মনসুর আলী।

রুহি ২০০৭ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘অপরিচিতা’। এরপর বৃত্তের ভিতরে একা, স্বপ্নমুখ, অচেনা মানুষ, অবগুণ্ঠন, লাভসহ বেশ কিছু নাটকে কাজ করেন।তার অভিনীত ‘জিরো ডিগ্রি’ছবিটি বেশ আলোচিত হয়। এছাড়াও কলকাতায় ‘গ্লামার’নামে একটি সিনেমায় অভিনয় করেন রুহি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর